×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
  • প্রকাশিত : ২০২৬-১০-০১
  • ৩৭ বার পঠিত
শাহিদুল ইসলাম, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, সফিপুর বাজারের 'রোজা মেডিসিন কর্নার' ও 'সাগরিকা ফার্মেসি'তে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রেখে বিক্রি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অপরাধের সত্যতা মেলায় প্রতিটি ফার্মেসিকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের ভেজালবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat