×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
  • প্রকাশিত : ২০২৬-১০-০১
  • ২১ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

আসামরাজ্যের গুয়াহাটির পানিখাইতি এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে শিলচরের এক যুবকের। নিহতের নাম আব্দুল কুদ্দুস আলি। বৃহস্পতিবার ( ১ অক্টোবর ) ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন আব্দুল কুদ্দুস। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।

কি কারণে এবং কিভাবে ওই যুবক চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

অপরদিকে, যোরহাট জেলার মরিয়ানিতে ও বুধবার (৩০ সেপ্টেম্বর ) রাতে রেললাইনের উপর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। রেললাইনের মাঝখান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ঘটনার জেরে প্রায় ১ ঘন্টা ওই রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।

পরে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। মৃতব্যক্তির পরিচয় শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat