ফেনী প্রতিনিধি:
ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুর কাছে এলাকার বিভিন্ন সমস্যা, অভিযোগ, মতামত ও পরামর্শ সরাসরি জানানোর সুযোগ তৈরি করতে চালু করা হয়েছে ‘হ্যালো এমপি মজনু’ উদ্যোগ।
উদ্যোগটির প্রচারিত ফটো কার্ডে বলা হয়েছে, ফেনী-১ আসনের জনগণ তাদের এলাকার বিভিন্ন অভিযোগ, মতামত ও পরামর্শ সরাসরি জানাতে পারবেন। এসব অভিযোগ ও মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও কার্ডে উল্লেখ করা হয়েছে।
ফেনী-১ আসনের অন্তর্ভুক্ত ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার বাসিন্দাদের জন্য এ যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে।
ফটো কার্ডে অভিযোগ জানানোর জন্য তিনটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে— ০১৭১১-৩৫১৭৩০, ০১৮৭৭-৩৯৯৩২৬ এবং ০১৭৮২-৩৯৫৯৫৫। পাশাপাশি অনলাইনে মতামত বা অভিযোগ জানানোর জন্য ‘Write Your MP’ নামে একটি ওয়েবপেজের উল্লেখ রয়েছে।
উদ্যোগটির ওয়েবসাইটে জনসাধারণের সমস্যা ও সম্ভাবনার কথা সরাসরি সংসদ সদস্যকে জানানোর সুযোগের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে নদীভাঙন ও বন্যা নিরাপত্তা, মাদকমুক্ত সমাজ, জনসেবা, অবকাঠামো, চিকিৎসা সেবা, প্রশিক্ষণ ও শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
এ ধরনের সরাসরি যোগাযোগব্যবস্থার মাধ্যমে স্থানীয় জনগণের অভিযোগ ও মতামত সংশ্লিষ্ট জনপ্রতিনিধির কাছে পৌঁছানোর একটি আনুষ্ঠানিক মাধ্যম তৈরি হয়েছে বলে উদ্যোগটির ওয়েবসাইটে জানানো হয়েছে।
ফেনী-১ আসনের মানুষের অভিযোগ, মতামত ও পরামর্শ সরাসরি জানানোর আহ্বান জানিয়ে প্রকাশিত ‘হ্যালো এমপি মজনু’ অ্যাপ।
এ জাতীয় আরো খবর..