×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
  • প্রকাশিত : ২০২৬-১০-০১
  • ২৫ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: 

নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে নিয়ামতপুর উপজেলার ২ নম্বর চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারে মো. বদিউজ্জামানের স্যানিটারী কারখানার সামনে অভিযান চালানো হয়। এ সময় মো. আমিনুল ইসলাম (৪৩) ও মো. বাবুল ইসলাম ওরফে বাবু (৩৮)কে আটক করে তল্লাশি করা হয়। পরে আমিনুল ইসলামের হেফাজত থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, বাবুল ইসলাম ট্যাবলেট বিক্রির কাজে আমিনুল ইসলামকে সহযোগিতা করছিলেন।

অপর অভিযানে একই ইউনিয়নের ছাতড়া বিলের যাত্রী ছাউনির সামনে থেকে মো. হাফিজুল ইসলাম (৩০), মো. দেলোয়ার হোসেন (৩৬) ও মো. রনি হাসান (২৪)কে আটক করা হয়। এ সময় হাফিজুল ইসলামের হেফাজত থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, দেলোয়ার হোসেন ও রনি হাসান ট্যাপেন্টাডল বিক্রির কাজে হাফিজুল ইসলামকে সহযোগিতা করছিলেন।

দুটি অভিযানে মোট ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat