×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১১
  • ১৯ বার পঠিত
মোঃ নোমান খান (ভোলা প্রতিনিধি):

ভোলা শহরের ক্রমবর্ধমান যানজট নিরসনে কার্যকর ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা। এ লক্ষ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধি, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

ভোলা শহরের যানজট সমস্যা নিয়ে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে একটি নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় নাগরিক, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, ভোলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় যানজট দিন দিন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে অপরিকল্পিত যানবাহন চলাচল, যত্রতত্র পার্কিং, সড়ক দখল এবং ট্রাফিক ব্যবস্থাপনার সীমাবদ্ধতা যানজটের অন্যতম কারণ।

তারা বলেন, শুধু সাময়িক উদ্যোগ গ্রহণ করলেই হবে না, বরং দীর্ঘমেয়াদি ও বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখা, নির্দিষ্ট স্থানে যানবাহন পার্কিং, ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন বক্তারা।

সভায় ভোলা শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সচেতন মহল মনে করছে, নাগরিকদের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা হলে ভোলা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat