×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১১
  • ১৭ বার পঠিত
আল- আমিন সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

স্বাধীনতার দীর্ঘ পাঁচ দশক পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের ভাগ্যে জোটেনি উন্নয়নের ছোঁয়া। চান্ডালগাঁতী হিজুলতলা থেকে উধুনিয়া পাকা সড়ক পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার কাঁচা রাস্তাটি আজ পর্যন্ত পাকাকরণ করা হয়নি। ফলে চরম দুর্ভোগ ও অবর্ণনীয় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন এই এলাকার হাজারো মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিপ্রধান এই এলাকার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই কাঁচা রাস্তাটি। শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বর্ষা মৌসুমে কাদা-পানিতে একাকার হয়ে যায় পুরো পথ। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি এতটাই পিচ্ছিল ও কর্দমাক্ত হয়ে পড়ে যে, পায়ে হেঁটে চলাও দায় হয়ে ওঠে। বিশেষ করে শিশু, শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন।

এলাকাটি কৃষিভিত্তিক হওয়ায় প্রতিবছর এখানে বিপুল পরিমাণ ধান ও সরিষা উৎপাদিত হয়। কিন্তু যোগাযোগের বেহাল দশার কারণে কৃষকেরা তাঁদের উৎপাদিত ফসল সহজে হাটবাজারে নিতে পারেন না। বাধ্য হয়ে বেশি ভাড়ায় যানবাহন বা বিকল্প উপায়ে ফসল পরিবহন করতে হয়, যার ফলে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যায় এবং লাভের পরিমাণ কমে যায়। সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ আনা-নেওয়ার ক্ষেত্রেও একই ধরনের ভোগান্তি পোহাতে হয়।
কৃষিপণ্য পরিবহনের চেয়েও বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে জরুরি চিকিৎসাসেবা। বিশেষ করে গর্ভবতী নারী বা গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার সময় দুর্ভোগ চরমে পৌঁছায়। স্থানীয়রা জানান, বর্ষাকালে রোগীর জন্য কোনো যানবাহন পাওয়া যায় না। তখন বাধ্য হয়ে রোগীকে কাঁধে করে, ভ্যানে বা কখনো কখনো ভেলায় করে পারাপার করতে হয়। এতে জীবনঝুঁকি আরও বেড়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রার্থীরা রাস্তাটি পাকাকরণের আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। আশপাশের অনেক এলাকার রাস্তাঘাট পাকা হলেও অবহেলিত থেকে গেছে তাঁদের এই জনপদ। তাঁরা দ্রুত রাস্তাটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মো. শহিদুল্লাহ জানান, পল্লি সড়কের গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় রাজশাহী বিভাগের প্রকল্পের তালিকায় এই সড়কটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি খুব শিগগিরই একনেক সভায় উপস্থাপিত হওয়ার কথা রয়েছে। সেখানে অনুমোদন পেলে আগামী দুই মাসের মধ্যেই প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দীর্ঘদিনের এই বঞ্চনা ও অবহেলার অবসান ঘটিয়ে দ্রুত পাকা রাস্তা নির্মাণ করা হবে—এমনটাই এখন এলাকার সাধারণ মানুষের একমাত্র প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat