×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১০-১৫
  • ১৩২ বার পঠিত
ফেনী প্রতিনিধি: ১৫ অক্টোবর, ২৫ ইং

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা আহ্বায়ক কমিটি থেকে নাম বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক একরামুল হক একরাম।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সমন্বয় সভায় এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান।

সভায় একরাম বলেন, “২০২৪ সালের ভয়াবহ বন্যায় ত্রাণ বিতরণসহ রেড ক্রিসেন্টের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়ার পরও আমাকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অন্যায়।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকারের পতনের পর চলতি বছরের ১০ ফেব্রুয়ারি তিন মাসের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে নির্ধারিত মেয়াদ শেষে নির্বাচন না করে চার মাসেরও বেশি সময় অতিবাহিত হলে, পরবর্তীতে গত ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটি নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়।

নতুন কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরীকে বাদ দিয়ে জামায়াতপন্থী হিসেবে পরিচিত মেজবা সাঈদকে সাধারণ সম্পাদক করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া সাংবাদিক প্রতিনিধি ও একাধিক সদস্যকে বাদ দিয়ে যুক্ত করা হয়েছে নতুন মুখ—যা নিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

এর আগে বিষয়টি নিয়ে দলীয় ও সামাজিক পরিসরে অসন্তোষ দেখা দিলেও, মঙ্গলবারের সমন্বয় সভায় প্রথমবারের মতো প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন সাবেক কমিটির সদস্য একরাম।

এদিকে সংশ্লিষ্ট দপ্তরের সূত্রে জানা গেছে, নির্বাচনের প্রস্তুতিমূলক ধাপ হিসেবে আজীবন সদস্য ফরম বিতরণ কার্যক্রম চলছে। অল্প সময়ের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, সিভিল সার্জন রুবাইয়াত বিন করিমসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat