×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ১৫৬ বার পঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:


অদ্য সোমবার (২৪ নভেম্বর ২০২৫) নওগাঁর নিয়ামতপুর উপজেলার ১নং হাজীনগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে “ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং হাজীনগর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আর্থিক সহযোগিতায় ছিল সুইজারল্যান্ড সরকার এবং কারিগরি সহযোগিতা প্রদান করেন ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ইকবাল হোসেন, ইউওএমও, ইএসডিও। কর্মশালার সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মইনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং ইএসডিওর কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মশালায় ওয়ার্ডভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিরা তাদের নিজ নিজ এলাকায় অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করা জলবায়ু বিপন্নতা বিশ্লেষণ ও যাচাই প্রক্রিয়া উপস্থাপন করেন। পাশাপাশি ওয়ার্ডভিত্তিক সম্ভাব্য কর্মপরিকল্পনাও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাছে তুলে ধরা হয়।

পরবর্তীতে উপস্থিত সকল অংশীজনের মতামতের ভিত্তিতে এসব তথ্য যাচাই-বাছাই (ভ্যালিডেশন) করে চূড়ান্ত করা হয়। অংশগ্রহণকারীরা জানান, এই তথ্যসমূহ ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু সহনশীল উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বাজেটে অন্তর্ভুক্তিকরণ এবং পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat