×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১১
  • ১৬ বার পঠিত
বশির হাওলাদার, তালতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলায় সরকারি জেলে কার্ডের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলার ৭টি ইউনিয়ন - তালতলী সদর, ছোটবগী, বড়বগী, নিশানবাড়িয়া, সোনাকাটা, পঁচাকোড়ালিয়া ও কড়ইবাড়িয়ায় খোঁজ নিয়ে দেখা গেছে, তালিকার অর্ধেকের বেশিই ভুয়া জেলে।

সরকার সমুদ্রে ৬৫ দিনের নিষেধাজ্ঞা ও ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের জন্য প্রতি পরিবারকে ৪০ থেকে ৮৬ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দেয়। এই চাল পাওয়ার কথা শুধুমাত্র নিবন্ধিত, দরিদ্র ও প্রকৃত সাগর-নদীতে মাছ ধরা জেলেদের। কিন্তু বাস্তবে এই চাল পাচ্ছে মুদি দোকানি, রিকশাচালক, চায়ের দোকানি, বেকার যুবক এবং এলাকার সচ্ছল পরিবারের সদস্যরা।

কিভাবে হচ্ছে এই অনিয়ম?
স্থানীয় জেলেদের সাথে কথা বলে জানা যায়, প্রতি বছর জেলে তালিকা হালনাগাদের সময় মৎস্য অফিস ও ইউনিয়ন পরিষদের একটি অসাধু চক্র ৩ থেকে ৫ হাজার টাকার বিনিময়ে অ-জেলে ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করে। অনেক ক্ষেত্রে একই পরিবারের ৩-৪ জন সদস্যের নামেও কার্ড তৈরি করা হয়েছে, যারা কখনো জাল ধরেনি।

তালতলী সদর ইউনিয়নের এক প্রকৃত জেলে ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার বাপ-দাদা জেলে, আমিও ২০ বছর ধরে সাগরে মাছ ধরি। তিনবার ফরম জমা দিয়েছি, কার্ড পাইনি। অথচ আমার পাশের মুদি দোকানি, যার ট্রলারও নেই, সে প্রতি বছর চাল পায়।"

ছোটবগী ইউনিয়নের আরেক জেলে বলেন, "চেয়ারম্যান-মেম্বাররা নিজেদের লোকদের কার্ড করে দেয়। আমরা গরিব মানুষ, আমাদের কথা কেউ শোনে না।"

এই ভুয়া কার্ডের কারণে সরকারের কোটি কোটি টাকার চাল প্রকৃত জেলেদের হাতে না পৌঁছে মধ্যস্বত্বভোগীদের পকেটে যাচ্ছে। এতে করে নিষেধাজ্ঞার সময় প্রকৃত জেলেরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে এবং বাধ্য হয়ে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে যেতে হচ্ছে।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মৎস্য কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত সরেজমিনে তদন্ত করে ভুয়া জেলে কার্ড বাতিল এবং প্রকৃত জেলেদের নতুন কার্ড প্রদানের জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat