×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১১
  • ২৬ বার পঠিত
মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

বিভিন্ন সূত্রে জানা যায়,৫৭-নং ওয়ার্ড লাল মিয়া মাদবর বাড়ি রোড, টংগী বাজার গাজীপুরের "মিফতাহ উল উলূম হাফিজিয়া মাদ্রাসা"এর শিক্ষক সাহেব টঙ্গীর ৪৫-নং ওয়ার্ডস্থ গাজিবাডি-পুর্ব আরিচপুর এর ছাত্র মো. ওসমান গনি নাঈম (৯)কে গত ৪-১১-২০২৬ বুধবার রাতে মাদ্রাসার অভ্যন্তরে গরম ইস্তারি (বৈদ্যুতিক আয়রণ) দিয়ে পাছায় ছেঁকা দিয়ে মারাত্বক আহত করেছে। স্থানীয়দের মন্তব্য, হয়ত ওই শিক্ষক শিশুটিকে বলাৎকারের চেষ্টা করে, এতে শিশুটি রাজি না হওয়ার কারনে এ ঘটনাটি ঘটিয়েছে। নয়তো কেন শিশুটিকে এমন অবস্থা করবে ?  

কেউ বলেন, শিশুটি দুষ্টুমি করার কারণে হুজুর (শিক্ষক) শিশুকে শাস্তিস্বরুপ বৈদ্যুতিক আয়রণ দিয়ে শরীরে বিভিন্ন স্থানে ছেঁকা দিয়েছে, যা অন্যায়। শিশু ছাত্রের মা মাদ্রাসায় বেতন দিতে গিয়ে বিষয়টি জানতে পারেন এবং ঘটনার দিন ৯৯৯ লাইনে ফোন দিয়ে পুলিশকে জানানোর পর একজন এএসআই ঘটনাস্থলে এলে ওই শিক্ষক পালিয়ে যান। পরে ঘটনাটি এলাকায়  জানাজানির পর, স্থানীয় কয়েকজন নেতার মাধ্যমে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হওয়ার পর শিশুর পরিবার থানায় মামলা করেন। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। স্থানীয় লোকজন ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন এবং উক্ত শিক্ষককে কৌশলে আপোষ মিমাংসার নামে শিক্ষককে ডেকে এনে পুলিশে সোপর্দ  করেছে। গ্রেপ্তারকৃত রাব্বি হোসেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া এলাকার কবির হোসেনের ছেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat