×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-১৫
  • ১৮৬ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
ভারত- পাক নিয়ন্ত্রণ রেখায় ল‍্যান্ডমাইন বিস্ফোরণ। আহত অন্তত ৬ ভারতীয় সেনা জওয়ান। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অসাবধানতাবশত দুর্ঘটনার জেরেই এই বিস্ফোরণ। সংবাদ সংস্থা সূত্রে প্রকাশ, মঙ্গলবার (১৪ জানুয়ারি ) সকাল ১১টা ১৫ মিনিটে পাক অধিকৃত কাশ্মীর নৌসেরা সেক্টরের খাম্বা দুর্গের কাছে টহল দিচ্ছিলেন গোখা রেজিমেন্টের জওয়ানরা। সেই সময় বিস্ফোরণ ঘটে। ৬ জন জওয়ান আহত হন। তাড়াতাড়ি তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁরা সকলেই সুস্থ হয়েছেন বলে খবর। কিভাবে ঘটল এই দুর্ঘটনা ? জানা যায়, সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ আটকানোর জন‍্য ল‍্যান্ডমাইন পাতা থাকে। কখনও কখনও বৃষ্টির তোড়ে ভেসে সেই মাইনগুলি অন‍্যদিকে চলে আসে। এ ক্ষেত্রে ও তেমনটাই হয়েছিল। অসাবধানতাবশত সেই ল‍্যান্ডমাইনেই পা রেখে ফেলেন জওয়ানরা। তাতেই দুর্ঘটনা ঘটে যায়। তবে পাক জেহাদিরা ছক কষেই নাশকতার জন‍্য ল‍্যান্ডমাইন সরিয়ে এনেছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat