×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ২০৬ বার পঠিত
গোপালগঞ্জের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজী ইসমাইল হোসেন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান ওই দুই শিক্ষার্থীর পানিতে ডুবে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দুজন হলেন পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের  তাসফিয়া জাহান ঋতু (২০) ও আনিয়া জাহান হিয়া (২০)। তাঁদের মধ্যে ঋতুর বাড়ি চাঁদপুর ও হিয়ার বাড়ি খুলনার বড় বয়রার মধ্য পাড়ায়।

 বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কর্মকর্তা কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ঝুম বৃষ্টি হচ্ছিল। ওই সময় পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী লেকপাড় দিয়ে বৃষ্টিতে ভিজছিলেন। বৃষ্টিতে ভেজার পর তাঁরা বিশ্ববিদ্যালয়ের লেকে পড়ে নিখোঁজ হন। পরে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। 

একপর্যায়ে তাঁরা তাদের লেকে দেখতে পেয়ে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। এই সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন তাঁদের মৃত্যু ঘোষণা করেন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কিউ এম মাহবুব, প্রক্টর মো কামরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী সমিতি সদস্যরা হাসপাতালে ছুটে আসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat