×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১০-১৮
  • ১৯৮ বার পঠিত
হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার নতুন গরুর বাজার এলাকায় মোহ্তাসিন খান (১০) নামে এক শিশুর পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার বুশরা ইসলামিক কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ঘটনার সময় মোহ্তাসিন বাসার সামনে খেলাধুলা করছিল। পরে গরু বাজার সংলগ্ন একটি পুকুরে গোসল করতে গিয়ে সে পানিতে ডুবে যায়। তাকে খুঁজে পাওয়ার পর স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহ্তাসিন বুল্লা ইউনিয়নের বরগ গ্রামের মো. ইকবাল খানের বড় ছেলে। পরিবার বর্তমানে মাধবপুর পৌরসভার শ্যামলীপাড়ায় বসবাস করেন। 
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যাহ জানান, “শিশু মোহ্তাসিনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার মৃত্যতে আমরা গভীরভাবে শোকাহত। স্থানীয়রা জানান, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat