×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-১২
  • ২০০ বার পঠিত
হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
৪৮ ঘন্টার মধ্যে ফেসবুক পোস্ট প্রত্যাহার কওে ক্ষমা প্রার্থনা না করলে সাংবাদিক জুলকার নাইনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার হুশিয়ারি দিলেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ।

শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই হুশিয়ারি দেন বিএনপি নেতা ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২১ ডিসেম্বর রাতে জুলকার নাইন সায়ের সামি তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এবং তার ভাইদের জড়িয়ে বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে একটি পোস্ট করেন। ওই পোস্টে জিকে গউছ এবং তার ভাইদের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আত্মসাত, দলীয় নেতাকর্মীদের হয়রানী, টেন্ডরবাজী, স্ট্যান্ড দখলসহ বিভিন্ন অভিযোগ আনেন। 
গউছ বলেন, জুলকার নাইন প্রবাসে অবস্থান করে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করেছেন। ব্ল্যাক মেইল করার উদ্দেশ্যে অথবা টাকার বিনিময়ে তার সুনাম ক্ষুন্ন ও অপমান-অপদস্ত করার উদ্দেশ্যে এই মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করেছেন।
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ ৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী এজন্য নির্বাচনের আগে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রও চলছে।
সংবাদ সম্মেলনে জাতীয়তবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এড. আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, এড. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।ক্ষমা না চাইলে জুলকারনাইনের বিরুদ্ধে মামলার হুশিয়ারি বিএনপি নেতা জিকে গউছ

 
হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
৪৮ ঘন্টার মধ্যে ফেসবুক পোস্ট প্রত্যাহার কওে ক্ষমা প্রার্থনা না করলে সাংবাদিক জুলকার নাইনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার হুশিয়ারি দিলেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ।

শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই হুশিয়ারি দেন বিএনপি নেতা ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২১ ডিসেম্বর রাতে জুলকার নাইন সায়ের সামি তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এবং তার ভাইদের জড়িয়ে বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে একটি পোস্ট করেন। ওই পোস্টে জিকে গউছ এবং তার ভাইদের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আত্মসাত, দলীয় নেতাকর্মীদের হয়রানী, টেন্ডরবাজী, স্ট্যান্ড দখলসহ বিভিন্ন অভিযোগ আনেন। 
গউছ বলেন, জুলকার নাইন প্রবাসে অবস্থান করে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করেছেন। ব্ল্যাক মেইল করার উদ্দেশ্যে অথবা টাকার বিনিময়ে তার সুনাম ক্ষুন্ন ও অপমান-অপদস্ত করার উদ্দেশ্যে এই মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করেছেন।
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ ৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী এজন্য নির্বাচনের আগে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রও চলছে।
সংবাদ সম্মেলনে জাতীয়তবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এড. আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, এড. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat