×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-১২
  • ২৪৮ বার পঠিত
সুজন রায়,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
হবিগঞ্জের মাধবপুরে মালিক বিহীন ২ লাখ ৭৯ হাজার টাকার বিদেশী মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার(১২ জানুয়ারী) বেলা পৌনে ৩ টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলের সার্বিক দিক নির্দেশনায় হবিগঞ্জ বিজিবি অধীনস্থ তেলিয়াপাড়ায় বিওপি'র একটি টহল দল সুবেদার প্যাট্রিক দালবৎ এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
রবিবার ভোর পৌনে ৫ টায় মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ার ১৯ নং চা বাগান সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। চোরাকারবারিরা বিজিবি'র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।এসময় অবৈধভাবে চোরাচালানকৃত মালিকবিহীন ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। 
উদ্ধারকৃত ভারতীয় মদের বোতলের আনুমানিক মূল্য ২ লক্ষ ৭৯ হাজার টাকা। আটককৃত মাদক দ্রব্য সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুনারুঘাট জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। 
হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ।তিনি আরও বলেন  মাদকের বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। বিজিবি চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত  রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat