×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ২০৫ বার পঠিত
‎মো আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা:

‎ঠাকুরগাঁওয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে একটি ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷

‎বৃহস্পতিবার বিকাল ৫টায় সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে ফুটানি ইটভাটা নামক একটি ভাটায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার।

‎অভিযানকালে ইটভাটা কর্তৃপক্ষ কোনো প্রকার কাগজপত্র দেখাতে না পাড়ায় ও ভাটায় কাঠ পুড়ার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ সংশোধিত ২০১৯ এর ৫ ধারায় ২লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভাটাটি ভেঙ্গে দেয়া হয়।

‎সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার বলেন, সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। আজ আমরা ফুটানি ইটভাটায় অভিযান পরিচালনা করেছি। এসময় ইটভাটা কর্তৃপক্ষ কোনো প্রকার কাগজপত্র দেখাতে পারেনি। সেই সাথে তার ভাটায় বিপুল পরিমান গাছের মুড়া পাওয়া যায়। তাই আইনের ধারায় ভাটার কতৃপক্ষকে জরিমানা করা হয়েছে ২ লাখ টাকা। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

‎এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat