×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-৩১
  • ২০১ বার পঠিত
চট্টগ্রামের বোয়ালখালীতে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে চলন্ত অটোরিকশা থেকে গ্রামীণ ব্যাংকের এক নারী কর্মকর্তাকে রাস্তায় ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার আরাকান সড়কের আমতল এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীর কবলে পড়া রুম্পা সাহা (২৭) উপজেলার গ্রামীণ ব্যাংক কধুরখীল শাখার কেন্দ্র ব্যবস্থাপক। তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার রণজিত সাহার মেয়ে।

এ ঘটনায় গুরুতর আহত রুম্পা সাহা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, আহত অবস্থায় রুম্পাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চমেক হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা জানান, দুপুরে রুম্পা নামের এক নারীকে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

রুম্পা সাহা বলেন, ‘কিস্তির টাকা সংগ্রহ করে ব্যাংকের কধুরখীল শাখায় যাওয়ার উদ্দেশ্য আরাকান সড়কে সিএনজি চালিত একটি অটোরিকশায় ওঠেছিলাম। ওই গাড়ির পেছনের সিটে দুইজন ও চালকের পাশে একজন লোক বসা ছিলো। গাড়ি চলতে শুরু করলে পেছনে বসা দুই লোক আমার মুখ চেপে ধরে ব্যাগ কেড়ে নেওয়া চেষ্টা করে। এসময় মোবাইল ও ব্যাগ রাস্তায় ছুঁড়ে ফেলি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমতল এলাকায় আমাকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে গেছে। তবে স্থানীয়দের সহায়তায় মোবাইল ও কালেকশনের টাকাসহ ব্যাগটি ফেরত পেয়েছি।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, টহল পুলিশ সার্বক্ষণিক মাঠে রয়েছে। এই ধরণের সংবাদ পাইনি। যদি কেউ অভিযোগ করেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat