×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-২৬
  • ২০৫ বার পঠিত

যুদ্ধ-বিধ্বস্ত গাজা শহরের শত শত খ্রিষ্টান মঙ্গলবার একটি গির্জায় জড়ো হয়েছিল এবং তারা যুদ্ধের অবসানের জন্য প্রার্থনা করেছেন।

ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি ভূখণ্ডের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজা সিটি থেকে এএফপি’র এ খবর জানায়। ঝলমলে আলো, উৎসবের সাজসজ্জা এবং বিশাল ক্রিসমাস ট্রি, যা কয়েক দশক ধরে গাজা শহর আলোকিত করেছিল। এবার ইসরাইলের নিষ্ঠুর আগ্রাসনে গাজার দৃশ্যপট বদলে গেছে। বদলে গেছে এখানকার উৎসব। 

এমনকি মঙ্গলবার গাজায় ইসরাইলের হামলা অব্যাহত ছিল। জর্জ আল-সায়েগ, যিনি কয়েক সপ্তাহ সেন্ট পোরফিরিয়াসের ১২ শতকের গ্রীক অর্থোডক্স চার্চে আশ্রয় নিয়েছিলেন।

তিনি বলেন, এই ক্রিসমাস (বড়দিন) মৃত্যু এবং ধ্বংসের দুর্গন্ধ বহন করে। কোন আনন্দ নেই, উৎসবের চেতনা নেই। পরের ছুটি পর্যন্ত কে বাঁচবে তাও আমরা জানি না।

অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুসারে গত বছরের অক্টোবরে ইসরাইলি বিমান হামলায় গির্জা ধ্বংস হয়, যেখানে ১৮ ফিলিস্তিনি খ্রিষ্টান নিহত হয়েছিল।  গাজায় প্রায় ১১০০ খ্রিষ্টান বাস করে, এ সম্প্রদায় যারা গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুদ্ধের ক্ষতির সম্মুখীন হয়েছে।

ভূখণ্ডের নাগরিক প্রতিরক্ষা সংস্থা অনুসারে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলায় অনেক শিশু নিহত হয়েছে।  এসব হামলার বিরুদ্ধে পোপ ফ্রান্সিস কঠোর সমালোচনা করেছেন।

রোববার সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনার পর পোপ বলেছেন, বেদনার সাথে আমি গাজার কথা, এত নিষ্ঠুরতার কথা, শিশুদের মেশিনগানের শিকার হওয়ার কথা, স্কুল ও হাসপাতালে বোমা হামলার কথা ভাবি। এ কী চরম নিষ্ঠুরতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat