×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-২৪
  • ২১৭ বার পঠিত
মো দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। যাদের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে এবং বিগত হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন, তাদের ৩১ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে ভোটার হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব এবং ইমাম সমিতির সহযোগিতা কামনা করা হচ্ছে। সবার অংশগ্রহণ নিশ্চিত করে ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করা সম্ভব হবে।

শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ বলেন, ভোটার তালিকা হালনাগাদ একটি গুরুত্বপূর্ণ জাতীয় কার্যক্রম। এটি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি একটি সমৃদ্ধ ও সঠিক ভোটার তালিকা প্রস্তুত করতে সহায়তা করবে। আমরা শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে এই কার্যক্রমের প্রচারে সর্বাত্মক সহযোগিতা করব এবং জনগণকে উৎসাহিত করব যাতে তারা সময়মতো ভোটার তালিকায় নাম নিবন্ধন করতে পারেন। তাই সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে ভোটার হিসেবে নিবন্ধন করতে আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat