×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-২২
  • ২৬৮ বার পঠিত
শীতকাল মানেই বাজারে লাল টুকটুকে গাজরের ছড়াছড়ি। তাই শীতের শুরুতে বানিয়ে ফেলুন গাজরের হালুয়া। শীতকালে গাজরের হালুয়া খেতে ভালবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া যায় না বললেই চলে। স্বাদ আর স্বাস্থ্যের এমন মিলনের দেখা মেলে খুব অল্প সংখ্যক রান্নাতেই। যারা জানেন, তাদের রসনা তৃপ্তিতে তো এমনিতে কোনও বাধা নেই। যারা আগে রাঁধেননি, তাদের জন্য রইল চিরন্তন এই পদটি রান্নার প্রণালী।

উপকরণ—
গাজর ৫০০ গ্রাম
দুধ আধ লিটার
ঘি ৬০ গ্রাম
দারচিনি গুঁড়ো
পরিমাণ মতো চিনি ১০০ থেকে ১৫০ গ্রাম
মাওয়া ১৫০ গ্রাম
কাজুবাদাম ও কিশমিশ পরিমাণ মতো
শীতের বিকেলে বানিয়ে ফেলুন গাজরের হালুয়া

প্রণালী

গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কুচিয়ে ফেলুন।
একটি পাত্রে দুধ গরম করতে দিন। দুধ কিছুটা গরম হয়ে এলে কুচিয়ে রাখা গাজর যোগ করুন। খেয়াল রাখুন দুধ যেন অতিরিক্ত ঘন না হয়ে যায়।
অন্য একটি পাত্রে ঘি ও দারচিনি গুঁড়ো দিয়ে দিন। মিনিট পাঁচেক পর মাওয়া ভালো করে কুরিয়ে ঢেলে দিন পাত্রে।
একটু রান্না হয়ে এলে মিশ্রণটি ঢেলে দিন দুধ ও গাজরের মিশ্রণের মধ্যে।
ঘন হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকুন। ঘন হয়ে এলে নামিয়ে নিয়ে কাজু ও কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন জিভে জল আনা গাজরের হালুয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat