×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৪-১২-২০
  • ২৩৯ বার পঠিত
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে গুরু চন্দ্র বর্মণ (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরু চন্দ্র বর্মণ উপজেলার নশরতপুর ইউনিয়নের পুসিন্দা হিন্দুপাড়া গ্রামের মৃত গোপাল বর্মণের ছেলে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়  উপজেলার নশরতপুর ইউনিয়নের পুসিন্দা হিন্দুপাড়া গ্রামের গুরু চন্দ্র বর্মণের সঙ্গে একই গ্রামের একটি মেয়ের প্রেমের সম্পর্ক গড়েউঠে। এরপর মেয়ের পরিবারে বিষয়টি জানাজানি হলে মেয়ের বাবা তাদের সম্পর্কে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে মেয়ের বাবার সাথে ছেলের ঝামেলা হয় এবং ছেলেকে তার মেয়ের পথ থেকে সড়ে যেতে বলেন। পরে ছেলে অভিমান করে বুধবার রাতে নিজ বাড়িতে সবার অজান্তে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। খরব পেয়ে তার বাড়ি থেকে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যান গুরু চন্দ্র বর্মণ। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিষয়ে আইন গত ব্যবস্থা  প্রক্রিয়াধীন রয়েছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat