×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-০২
  • ২৭৪ বার পঠিত

স্বাধীনবাংলা,পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ আনছার উদ্দিনকে সন্ত্রাসী কায়দায় শারীরিকভাবে এলোপাথারি চড়-থাপ্পর, কিল-ঘুষি মেরে রাস্তায় ফেলে পা দিয়ে লাথি মেরে মেরে গুরুতর জখম করার  ঘটনার বিচারের দাবিতে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এর কাছে পৃথক স্মারক লিপি দিয়েছে পটুয়াখালী জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নেতৃবৃন্দ।

গতকাল ০২ নভেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসক ও বেলা ১১টায় পুলিশ সুপারের কাছে পৃথক পৃথক স্মারক লিপি প্রদান করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটুউশন বাংলাদেশ পটুয়াখালী জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা আঃ বারেক সিকদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আঃ মজিদ, মোঃ জাকির হোসেন, নাসির উদ্দিন মৃধা ও মুসা আকন, নাসরিন নাহার, ছানিয়া আক্তার, আকলিমা, নুসরাতসহ প্রায় অর্ধশত কৃষিবিদ।

আরোও পড়ুনঃ পায়েল হত্যা মামলায় চালক-সুপারভাইজার-সহকারীসহ তিনজনের মৃত্যুদণ্ড ***

কৃষিবিদ নেতৃবৃন্দ জানান, ২৯ অক্টোবর বাউফল উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আনছার উদ্দিন সরকারী দায়িত্ব পালনে কনকদিয়া  বাজারের 'বানী ফার্মেসীর' সামনের রাস্তা দিয়ে যাওয়ার পথে কনকদিয়া ইনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদার কৃষি কর্মকর্তা আনছার উদ্দিনকে প্রকাশ্য দিবালোকে বেধম মারধর করে ফুলা জখম করে। স্থানীয় লোকজন তাকে রক্ষা করে।

এ ঘটনায় বাউফল উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে ঘটনার পরেরদিন ৩০ অক্টোবর বাউফল থানায়  ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারকে আসামী করে একটি মামলা করা হয়। মামলা নং ২৬। আসামী শাহিন মামলার বাদীকে মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে ভয়ভীতি ও জীবন নাশের হুমকী দিচ্ছে বলে কৃষিবিদরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানান। তারা আসামী শাহিন হাওলাদারের গ্রেফতার ও বিচার দাবী করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat