×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-১৮
  • ২৪৬ বার পঠিত
হাবিবুল্লাহ মীর, রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি: 
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের লেক থেকে সুজানা নামে এক তরুণীর লাশ উদ্ধারের একদিন পর তার বন্ধু কাব্যের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় পূর্বাচল উপশহরের ২ নম্বর সেক্টরের লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম ।

নিহত কাব্য রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ও সুজানা ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী। সুজানা ও কাব্য পরস্পর বন্ধু বলে জানায় পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের ওভার স্পিডের কারণে এ দুর্ঘটনা হতে পারে। তবে ময়নাতদন্তের পর বুঝা যাবে এটা হত্যাকাণ্ড কিনা।

এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) একই লেকের অন্য পাশ থেকে সুজানা (১৮) নামের কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে মোটরসাইকেলের একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ পায় পুলিশ।

সুজানার পরিবারের বরাত দিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সুজানা। এরপর রাতে তিনি আর বাসায় ফিরেননি। মরদেহের সঙ্গে উদ্ধার হওয়া মোটরসাইকেলের হেলমেটটি শনাক্ত করে পুলিশ। হেলমেটটি দশম শ্রেণির শিক্ষার্থী কাব্যের বলে নিশ্চিত করেছে তার পরিবার।

তিনি আরও জানান,  তারা উভয়েই মিরপুরের বাসিন্দা। সুজানার মরদেহ মিললেও নিখোঁজ ছিলেন কাব্য। এরপর আজ বুধবার সকালে একই লেকের অন্যপাশ থেকে কাব্যের মরদেহ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat