×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-১২
  • ২৪২ বার পঠিত
এম.এ.হাসনাত শুভ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)  প্রতিনিধি :-

সারা বছর কদর না থাকলেও পৌষ সংক্রান্তি সামনে রেখে মাটির তৈজসপত্র তৈরির কাজে ব্যস্ত সময় পার করছে কুমারপাড়ার মৃৎশিল্পী কারিগরা। জরাজীর্ণ আবাসগুলোতে কেউ মাটি ঘুটছেন, কেউ সেই মাটি ছাঁচে দিয়ে তৈজসপত্র তৈরি করছেন। কেউবা খেলনা শুকানোর পর রং–তুলির আঁচড় দিচ্ছেন। পুরুষের পাশাপাশি  নারী শিল্পীরাও কাজে ব্যাস্ত। 

এমন চিত্র দেখা যায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভাধীন নগর গ্রামে কুমার পাড়ায়। বাঙালির প্রাণের উৎসব নববর্ষ ও পৌষ সংক্রান্তি মেলা ঘিরে আজমিরীগঞ্জে কুমারপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা প্রতিবছরই বেড়ে যায়। সারা বছর মৃৎশিল্পীদের কদর না থাকলেও পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে তাঁরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। মৃৎশিল্পীরা বলছেন, পৌষ সংক্রান্তি ও  নববর্ষে দেশের বিভিন্ন জায়গায় মেলা বসে। সারা বছর মাটির তৈজস বানিয়ে জীবিকা নির্বাহ না করলেও মেলার কারণে বাহারি সব খেলনা তৈরি করেন। যার মধ্যে মাটির পুতুল, হাতি, ঘোড়া, ষাঁড়, নৌকা, টিয়া, সিংহ, দোয়েল, কচ্ছপ, মাছ, হাঁসসহ নানা রকম ফল, ফুল আর বাহারি মাটির ব্যাংক, প্লেট, মগ, গ্লাস, চায়ের কাপ, পিঠা তৈরির ছাঁচ তৈরি হচ্ছে সমানতালে। বিভিন্ন মেলায় এসব জিনিস বিক্রি করা হবে জানান উনারা। প্রবীণ একজন মৃৎশিল্পীর সাথে কথা বলে জানা যায়, আগেকার সময়ে এইসব মাটির তৈজস তৈরিই ছিলো তাঁদের জীবন-জীবিকার উৎস। 

কালের বিবর্তনে আর পৃষ্ঠপোষকতার অভাবে তাঁদের অনেকেই এই পেশা ছেড়ে দিয়েছেন। শিল্পযোদ্ধারা বলছেন, হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অনবদ্য রূপ মৃৎশিল্প। এর সঙ্গে একদিকে জড়িয়ে আছে জীবনের প্রয়োজন, অন্যদিকে নান্দনিকতা ও চিত্রকলার বহিঃপ্রকাশ। সরকারি-বেসরকারি উদ্যোগ নিয়ে পেশাটি বাঁচিয়ে রাখার উদ্যোগ গ্রহণের আহবান জানান কুমারপাড়ার মৃৎশিল্পীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat