×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-১২
  • ২২৪ বার পঠিত
সেলিম হোসেন রুবেল, জয়পুরহাট প্রতিনিধিঃ
আলু সেচ মৌসুমে জয়পুরহাটের বিভিন্ন এলাকার মাঠ থেকে চুরি হচ্ছে গভীর নলকুপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার। সম্প্রতি আক্কেলপুর উপজেলার কেচের মোড়ের একটি ছ-মিল থেকে ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, আক্কেলপুর উপজেলা ভিকনী গ্রামের হেলাল প্রামাণিকের ছেলে নয়ন প্রামানিক ও ক্ষেতলাল উপজেলার ফাসিতলা গ্রামের মজনু মন্ডলের ছেলে সুমন মন্ডল।

গত ৭ ডিসেম্বর গভীর রাতে আক্কেলপুর উপজেলার কেচের মোড়ের মাসুদুর রহমান নামের এক ব্যক্তির ছ-মিল থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় ১০ ডিসেম্বর থানায় মামলা দায়ের হলে ভিকনী থেকে নয়ন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে গতরাতে ক্ষেতলাল উপজেলার ফাসিতলা থেকে সুমন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান,
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat