×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-০৮
  • ১৯৪ বার পঠিত
বগুড়া ব্যুরো চীফ:
 বিপুল উৎসাহ, উদ্দীপনার মধ্যদিয়ে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে শনিবার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। টি-টুয়েন্টি ম্যাচে সাধারন সম্পাদক একাদশকে ১০ রানে হারিয়ে সভাপতি একাদশ চ্যাম্পিয়ন হয়। টসে জিতে সভাপতি একাদশের অধিনায়ক মোস্তফা মোঘল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যান জুয়েল হাসান সরাসরি বোল্ড হলে চাপে পড়ে সভাপতি একাদশ। তবে, আরেক ওপেনার টি এম মামুনের ৪৫ এবং মিডল অর্ডারে আল-আমিনের ২৫ রানে ভর করে সভাপতি একাদশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২২ রান তুলে প্রতিপক্ষের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। দলের পক্ষে আব্দুল ওয়াদুদ ৯, জাকিরুল ৪ এবং মোস্তফা মোঘল অপরাজিত ১০ রান করেন। জবাবে সাধারন সম্পাদক একাদশ সব ক’টি উইকেটে হারিয়ে করে ১১২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রানে অপরাজিত ছিলেন প্রতীক ওমর। পিয়াল করেন ১৬ রান। এছাড়া এম এ হাকিম ও সাইফুল ইসলাম প্রত্যেকে করেন ৪ রান। সভাপতি একাদশের মোস্তফা মোঘল ১৫ রানে ৪টি, টি এম মামুন ১৬ রানে ৪টি এবং মনির হোসেন ১৮ রানে ২টি উইকেট শিকার করেন। বিজয়ী দলের টি এম মামুন অলরাউন্ড নৈপূণ্যে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে সকালে রঙ-বেরঙ এর বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, স্কাইভিউ রেষ্টুরেন্টের স্বত্তাধিকারী সৈয়দ সোহেল আহম্মেদ লিটন, বুশরা সেনেটারী ষ্টোর এর স্বত্তাধিকারী আসাদুল হক কাজল এবং এপোলো পাওয়ার লিংক এর পরিচালক ইঞ্জিঃ মাহবুব সাঈদী। এছাড়া সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। ম্যাচ পরিচালনা করেন বগুড়া আম্পায়ার্স এসোসিয়েশনের সভাপতি খালেদ মাহমুদ রুবেল এবং সিরাজুল ইসলাম সাজু। স্কোরারের দায়িত্বে ছিলেন মি. কানু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat