×
সদ্য প্রাপ্ত:
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল জাতীয় সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা এনবিআরের আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৯১৭ মিঠামইনে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, আহত ৩০ শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ২৫২ বার পঠিত
মানিকগঞ্জ : আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধ করার দাবিতে ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে আন্দোলন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ইমাম পরিষদ ও বিপ্লবী মঞ্চ।শুক্রবার বাদ জুমআ মানিকগঞ্জের কোর্ট মসজিদ ও খালপার শহীদ রফিক চত্ত্বর থেকে পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের হয় ও সমাবেশ অনুষ্ঠিত হয়।বিপ্লবী মঞ্চের বিক্ষোভ মিছিলটি মানিকগঞ্জ কোর্ট মসজিদ থেকে বের হয়ে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। অপরদিকে, ইমাম পরিষদের বিক্ষোভ মিছিলটি খালপাড় শহীদ রফিক চত্বর থেকে বের হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে জেলা ডাক বিভাগের সামনে সমাবেশ করে।সমাবেশে বক্তারা ইসকনকে নিষিদ্ধ করার দাবি করেন এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার বিচারের দাবি জানান।

বক্তারা বলেন, চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড. সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডকে সন্ত্রাসবাদী ও জঙ্গি কার্যক্রম হিসেবে বিবেচনা করতে হবে। পাশাপাশি এ ঘটনায় জড়িত বিদেশি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে।
মানিকগঞ্জ সদর উপজেলার মসজিদের ইমাম ও খতিব জনাব: মুজিবুর রহমান বলেন তোমরা আমাদের রক্ত দিয়ে বাস্তবায়ন করবা এটা আমরা মেনে নেব না
এ সময় উপস্থিত জনতা উগ্রবাদী সন্ত্রাসীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে ইসকনের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেয়।

বিক্ষোভ ও সমাবেশ শেষে বিষেশ মোনাজাত করেন উপস্থিত ইমাম ও মুসল্লিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat