×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ২৫৭ বার পঠিত
মোঃসুমন রাঙ্গামাটি প্রতিনিধি 
রাঙামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ডাকবাংলো এলাকায় চট্টমেট মোটর সাইকেল গ্যারেজ এর সামনে পর্যটকবাহী বাস এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ নভেম্বর)১১টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটেছে। এতে সিএনজিতে থাকা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী পাই মে মারমা (৪০)নামে একজন নারী নিহত হয়েছে।তিনি বান্দরবান সদরে বালাঘাটা এলাকার বাসিন্দা,এই ঘটনায় সিএনজিতে থাকা আরো ৪ যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধারকরে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়সূত্র জানা যায়,বান্দরবান থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে বান্দরবানগামী একটি পর্যটকবাহী বাস এর সাথে বাঙ্গালহালিয়া ডাকবাংলো পাড়ার মোটরসাইকেল গ্যারেজের সামনে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায়।ঘটনাস্থলে পাইমে মারমা নামে ওই নারী নিহত হয়। এই ঘটনায় সিএনজি চালক সহ ৫যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পর্যটকবাহী বাসের চালক এবং হেলপার সহ গাড়িটি জব্দ করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান,
নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এবং বাসটি সহ চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat