×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৭
  • ২১২ বার পঠিত
মুজাহিদুল ইসলাম , সাতক্ষীরা :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমন উপলক্ষে প্রেস ব্রিফিং  করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে প্রেস ব্রিফিং করেন সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এসময় তিনি বলেন, আগামী ৩০ নভেম্বর সাতক্ষীরা বালক বিদ্যালয়  মাঠে দুপুর ২ টায় শুরু হবে জেলার কর্মী সমাবেশ।সেখান প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। কর্মী সমাবেশ চলবে বিকাল ৪টা পর্যন্ত। সমাবেশে  লক্ষাধীক  কর্মী অংশ নেবেন। এমসয় তিনি আরও বলেন, ছাত্র জনতার সফল অভ্যুথানের মাধ্যমে বিগত ৫ আগষ্ট দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে। এরপর নানা বিষয়ে সংস্কারের মাধ্যমে অন্তরবর্তীকালীন সরকার দেশকে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ৫৩ বছরে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা বারবার বিঘ্নিত হয়েছে। বিশেষ করে গত সাড়ে  ১৫ বছরে একটি ফ্যাসিবাদি সরকার জগদ্দল পাথরে মত জাতির ঘাড়ে চেপে বসেছিল। এসময় বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদীর ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসির আদেশ ও পরবর্তিতে আমৃত্যু জেল এবং কারাগারেই তার শাহাদাত বরণ হয়েছে। দেশব্যপী গণহত্যা, খুন, গুম, কথিত আয়নাঘরে বন্দী করে অমানবিক নির্যাতন করে পৈশাচিকতার চরম পরাকাষ্ট দেখানো হয়েছে। পাশাপাশি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতকে উপেক্ষা করে একগুয়েমী, দাম্ভিকতা ও স্বৈরাচারীভাবে দেশের ক্ষমতা কুক্ষিগত করে রাখে। তিনি আরও বলেন, এই কালো অধ্যায়ে সাতক্ষীরা জেলা জামায়াতের প্রায় ৩৬ জন নেতা-কর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। নয়শতাধিক মামলায় লক্ষাধিক নেতা-কর্মীকে আসামি করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে।তিন শতাধিক বাড়ি-ঘর, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের ফলে ৫ আগস্ট জাতি দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। প্রায় দেড় যুগ পরে আমরা সাতক্ষীরার আপামর জনতার পাশাপাশি সাংবাদিক বন্ধুদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে আসতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। 
এসময় উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী মাহবুব আলম, শহর জামায়াতের  আমীর জাহিদুল ইসলাম,সেক্রেটারী খোরশেদ আলম,শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা শিবিরের সভাপতি ইমামুল হোসেন,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুল বারীসহ শতাধিক গণমাধ্যম কর্মী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat