×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৭
  • ২৪৭ বার পঠিত
আবু হাসান আপন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের পালপাড়ার মোহাম্মদ জাকির মিয়ার বড় ছেলে মোঃ সাগর মিয়া (২২) মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে নবীনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের কোনায় বসে কীটনাশক জাতীয় বিষপান করে। প্রত্যক্ষদর্শীরা সাগর মিয়াকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগর মিয়ার অবস্থার অবনতি দেখে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাঙ্গরা বাজার নামক স্থানে তাঁর মৃত্যু হয়।


জানা যায় একি প্রতিবেশী প্রবাসী আনোয়ার মিয়ার মেয়ে নিঝুম এর সাথে সাগর মিয়ার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, নিঝুমের পরিবার বিষয়টি জানলে তাঁরা মেনে নিতে অস্বীকার করে এবং খারাপ আচরণ করে। তাদের এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরেই বিষপানে আত্মহত্যা করেছে।


প্রতিবেশীদের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, প্রেম জনিত কারণেই সাগর আত্মহত্যা করেন। এবিষয়ে নিঝুমের বাড়িতে গিয়ে নিঝুমসহ পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি।


নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, সাগর মিয়ার মৃত্যুর খবর পেয়ে পুলিশ সাগর মিয়ার বাড়িতে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে লাশ নবীনগর থানায় নিয়ে আসে, এবং সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য সাগর মিয়ার লাশ মর্গে পাঠানো হয়েছে, পাশাপাশি আইনগত প্রক্রিয়া চলমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat