×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৩
  • ২০৯ বার পঠিত
মোঃ ইসমাইল হোসেন, খুলনা:
বিগত সরকার খুলনাসহ দেশের স্টেডিয়ামগুলোকে চরণভুমিতে পরিণত করেছে। সেগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে। আওয়ামী লীগ  দেশের তরুণ সমাজের হাতে বল ও ব্যাট না দিয়ে তাদের হাতে মাদক তুলে দিয়েছেন। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও মাদকের অভায়ারণ্যে পরিণত করেছিল। যুব সমাজকে তারা ধব্বংসের দ্বারপ্রান্তে নিয়েছে। ১৫ বছরের জঞ্জাল সরিয়ে দিতে হবে। ছাত্র ও যুব সমাজকে খেলাধুলার দিকে ধাবিত করে সুন্দর খেলা উপহার দিয়ে মাদক মুক্ত খুলনা শহর গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

শনিবার খুলনা জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এ টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়রা অংশ নিবেন। টুর্নামেন্টের মাধ্যমে যুব সমজ তাদের মেধা ও মননকে কাজে লাগিয়ে ধব্বংস হয়ে যাওয়া ক্রিকেটের মূল স্রোতকে ফিরিয়ে আনবে।

তিনি বলেন, তারেক রহমান খেলাধুলার অগ্রাধিকার দেন। তিনি যুব সমাজকে খেলাধুলার দিকে ধাবিত করার ইঙ্গিত দিয়েছেন। খেলার মাধ্যমে বিভেদ হওয়া জাতিকে এক করা সম্ভব। কোন দেশের কৃষ্টি ও কালচার খেলার মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব হয়। আমরাও আয়োজিত এই ক্রিকেটের মাধ্যমে খুলনার ঐতিহ্য দেশ ও বিদেশের মানুষের কাছে তুলে ধরতে চায়।

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দেশের ১০ টি বিভাগে অনুষ্ঠিত হবে। রোববার খুলনা জেলা স্টেডিয়ামে লাল ও সবুজ দলের খেলা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat