×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১০-১৬
  • ৩৫৫ বার পঠিত

স্বাধীনবাংলা, এসএম বাপ্পারাজ,ঢাকা:

ঢাকা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আজ। শুক্রবার সকাল থেকেই রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে কেন্দ্র প্রতিনিধিদের কাছে নির্বাচনের সরঞ্জাম সরবরাহ শুরু করে নির্বাচন কমিশন। প্রিজাইডিং অফিসারসহ কেন্দ্র ভিত্তিক নিয়োজিত পুলিশ ও আনসার সদস্য নির্বাচনী সরঞ্জাম নিয়ে যান নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেয়া হয়েছে নির্বাচনি সরঞ্জাম।

আরোও পড়ুন : গণমাধ্যমে প্রশ্নোত্তর পর্বে মুখোমুখি ট্রাম্প-বাইডেন ***

ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের কারণে দ্রুততার সাথে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্ভব হবে বলে আশার কথা জানান প্রিজাইডিং অফিসাররা। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব জানান,'ঢাকা-৫ আসনের সকল ভোটারকে আমি ভোট কেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছি। ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বিঘ্নে বাসায় ফিরে যাবেন, সেভাবেই আমরা নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি।' শনিবার ১৮৭ কেন্দ্রে চারলাখ একাত্তর হাজার একশ আটত্রিশ জন ভোটার ভোট প্রয়োগের কথা রয়েছে। ভোট গ্রহণ চলবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat