×
সদ্য প্রাপ্ত:
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি
  • প্রকাশিত : ২০২৪-১১-১৬
  • ১৭৭ বার পঠিত

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৪ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজ সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে কাল মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

দলের দুই সেরা ব্যাটার মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়াই টেস্ট সিরিজে খেলতে নামবে বাংলাদেশ। দল ঘোষণার আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে যান মুশফিক। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আঙুলের ইনজুরিতে পড়েন তিনি। এরপর আফগান সিরিজে শেষ দুই ওয়ানডেতে খেলতে পারেননি।

শান্তকে নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দল ঘোষণা করে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে কুঁচকির ইনজুরিতে পড়েন শান্ত।

সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। ঐ ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েন শান্ত। তার জায়গায় বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন ডান-হাতি ব্যাটার শাহাদাত হোসেন দিপু।

২০২২ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছিলো বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডেতে হোয়াইটওয়াশ এবং টি-টোয়েন্টি ২-০ ব্যবধানে হেরেছিলো টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজের ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো।

এবারের সফরে ২২ নভেম্বর থেকে প্রথম ও ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

৮ ডিসেম্বর থেকে ওয়ানডে ও ১৬ ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat