×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-০৩
  • ২৫১ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, লামাঃ 
বান্দরবানের লামা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও  জরিমানা আদায় করা হয়েছে। রোববার (৩ নভেম্বর)  দুপুর ১২ টায় লামা বাজারে এ অভিযানের নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ কামরুল হোসেন চৌং। 

সূত্রে জানায়, লামা বাজারের  ৮ জন  ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।  নিষিদ্ধ পলিথিন ব্যবহার এবং ট্রেড লাইসেন্স গ্রহন ও নবায়ন না করে ব্যবসা পরিচালনা করায় রবিবার দুপুরে লামা উপজেলা নির্বাহী অফিসার ও লামা পৌর প্রশাসক এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট  মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। ব্যবসায়ীদের সর্বমোট ১৭ হাজার ৫ শত' টাকা জরিমানা করেন।  একইসাথে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ এবং ট্রেড লাইসেন্স গ্রহন ও নবায়ন করার জন্য নির্দশনা প্রদান করা হয়। 
 
এসময় অংশ নেন বাজার মার্কেটিং অফিসার মোঃ বোরহান উদ্দিন,পৌরসভার লাইসেন্স পরিদর্শক তানফিজুর রহমান, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা, এএসআই বিপুল ভট্টাচার্য্য,পৌরসভার এ্যাসেসর নুর মোহাম্মদন,বাজার সেক্রেটারি বিপুল কান্তি নাথ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat