×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৫
  • ২২৪ বার পঠিত
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অ‌নে‌কেই নিহত হয়েছে। কেউ কেউ মিডিয়া ফ্রন্ট লাইনে এসেছে, আবার কা‌রো কোনো নাম গন্ধ পাওয়া যায়‌নি। এরকম একজন মাদারীপু‌র শিবচ‌রের নাইমুর রহমান। গুলশান ডিগ্রী কলেজের ছাত্র আন্দোলনে নিহত হলেও খোজ রাখে নাই কেউ।

এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করেছে নিহত পরিবার। ছে‌লে‌কে হা‌রি‌য়ে ভালো নেই বাবা মাসহ নাইমুরের পরিবার। ছেলে হত্যার বিচারের দাবী জানা‌ন তারা।

নিহত নাইমের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের টেংরামারী গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে। নাইমের পরিবারে মা-বাবা ও দুই ভাই রয়েছে।

থানার মামলা সূত্র জানায়, আন্দােলনে পুলিশের গুলিতে আহত হয়। এরপর তার দেহ গ্যারেজে ফেলে রাখে, ফলে বাঁচার আশংঙ্কা থাকলেও বিনা চিকিৎসায় গাড়ির গ্যারেজে মৃত্যুবরণ করে নাইমুর রহমান । সংবাদ পেয়ে বাদী দ্রুত ছুটে গিয়ে ৮/১০ জন ভিক্টিমের লাশের মধ্যে তার লাশ মোঃ নাইমুর রহমানকে বুকে গুলিবিদ্ধ রক্তস্নাত অবস্থায় খুজে পান তার আত্নীয় স্বজন।

মামলার বাদী হাসপাতালের রিসিপশনে গিয়ে ভিক্টিমের মৃত্যুর বিষয়ে একটি ডেথ সার্টিফিকেট চাইলেও হাসপাতাল কর্তৃপক্ষ “নিষেধ আছে, দেয়া যাবে না, আপনারা লাশ নিয়ে যান বলে একরকম ভিক্টিমের লাশ নিয়ে যেতে বাদীকে বাধ্য করেন। বাদী তার পুত্রের লাশ নিয়ে ঢাকার বাসায় এসে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে মাদারীপুরস্থ স্থায়ী ঠিকানায় নিয়ে গিয়ে দাফনের ব্যাবস্তা করেন 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat