×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৭
  • ২৬৪ বার পঠিত
সোহেল কবির, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃহত্তর হাটাবো বৈষম্য বিরোধী ছাত্র ও পেশাজীবি পরিষদের পক্ষ থেকে র‌্যালি ও শোকসভা শেষে মোনাজাত করা হয়েছে ।

শুক্রবার বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো বাজার হতে কালাদি স্ট্যান্ড প্রদক্ষিণ করে র‌্যালি শেষে এ দোয়া ও মোনাজাত করা হয়। ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো: সেলিম মিয়ার সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন প্রত্যক্ষভাবে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ কারী ঢাকা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মিনহাজুল হক মৌমিত তাছাড়া সভায় আরো বক্তব্য রাখেন ফারুক মাস্টার ,আনিসুর রহমান,মো: রাজু জুয়েল,সারোয়ার ,মাহাবুবুর রহমান শাকিল,বদরুল হাসান ,প্রভাষক নাদিম বক্তব্যে বক্তারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং সমাজের অন্যায় ও  বৈষম্য দূরীকরণে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয়  ব্যক্ত করেন l আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোআ করা হয় l 

এসময় শতাদিক ছাত্র, এলাকার মুরুব্বীয়ান ছাড়াও উপস্থিত ছিলেন, মমিনুল মাস্টার,অধ্যক্ষ নাজমুল,আলমগীর ,ফরিদুল মিঠু ,জাকারিয়া রোমান ,আতিক ,ইব্রাহিম, স্বপন ,রিফাত ,তায়েফ,আসাদ ,শাহরিয়া , রোহান  ,তানভীর ,শাহআলম , ইমরান প্রমুখ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat