×
সদ্য প্রাপ্ত:
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি
  • প্রকাশিত : ২০২০-০৯-২৬
  • ৩৪৫ বার পঠিত

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসেছাত্রলীগের দখলে থাকাকক্ষে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় পাইপগানসহ কিছু অস্ত্র উদ্ধার করেছে। আজ শনিবার(২৬ সেপ্টম্ভর) ভোরের দিকে শাহপরান থানার পুলিশ ছাত্রাবাসে অভিযান চালায়।

ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মো. জামাল উদ্দিন পুলিশের অভিযানের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তবে কক্ষে তল্লাশি কেন করা হয়েছে, বিষয়ে কোনো তথ্য ছাত্রাবাস কর্তৃপক্ষের কাছে নেই বলে তিনি জানান।

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার বলেন, ধর্ষণকারীদের শনাক্ত করতে শুক্রবার রাত থেকে পুলিশের একাধিক দল কাজ করছে। ভোর সাড়ে চারটার দিকে শাহপরান থানার একদল পুলিশ ছাত্রাবাসে অবস্থান নেয়। পরে তল্লাশি করতে গিয়ে একটি কক্ষ থেকে পাইপগানসহ অস্ত্র উদ্ধার করা হয়।

শাহপরান থানা-পুলিশ সূত্র জানায়, ধর্ষণে জড়িত থাকতে পারেন ছাত্রলীগের এমন ছয়জনের নাম পেয়ে পুলিশ অভিযানে নামে। এই ছয়জনের একজন এমসি কলেজের ইংরেজি বিভাগের সাবেক ছাত্র মাহফুজুর রহমান ওরফে মাসুম। তাঁর দখলে ছিল ছাত্রাবাসের ওই কক্ষ। কক্ষ থেকে পুলিশ একটি পাইপগান, চারটি রামদা, দুটি চাপাতি একটি ছোরা উদ্ধার করেছে।

এদিকে শনিবার দুপুরে নগরীর টিলাগড় মোড়ে এমসি কলেজ প্রাঙ্গণে বিক্ষোভের ডাক দিয়েছে কলেজটির বর্তমান সাবেক শিক্ষার্থীরা। কলেজ বন্ধ থাকলেও এই কর্মসূচিতে এমসি কলেজের সব সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন সম্পৃক্ত থাকবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat