মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:
রাজশাহী মহানগরীতে তিন দিনব্যাপী বনসাই প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর২০২৬) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
বরেন্দ্র বনসাই সোসাইটির উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি খন্দকার মুহাম্মদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক নওরোজ আলী, পরিচালক খন্দকার আকিব জাবেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনের মধ্য দিয়ে প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এতে বিভিন্ন প্রজাতির নান্দনিক ও আকর্ষণীয় বনসাই স্থান পেয়েছে। ছোট আকারে গড়ে তোলা এসব গাছের শৈল্পিক উপস্থাপন দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করছে।
আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রদর্শনী ঘিরে উদ্ভিদপ্রেমী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। তিন দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে বনসাই শিল্প ও বৃক্ষপ্রেমের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকেরা।
এ জাতীয় আরো খবর..