×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-১১
  • ১১৮ বার পঠিত
এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

১৯৭১ সালের ১০ ডিসেম্বর ভোলা জেলা পাক হানাদার বাহিনীর দখলমুক্ত হওয়ার স্মরণে লালমোহনে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর কলেজ ছাত্রদল। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় লালমোহন কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন করা হয়, যা পুরো এলাকাকে এক আবেগঘন পরিবেশে পরিণত করে।

কর্মসূচিতে বক্তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, স্বাধীনতার পেছনে বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সাহসিকতা প্রজন্মের জন্য চির অনুকরণীয়। মুক্তিযুদ্ধের সুমহান চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের সংগঠকগণ ও স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্যায়ে অবদান রাখা নেতৃবৃন্দের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি ভোলার তজুমদ্দিন-লালমোহনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের অবদানও স্মরণ করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রনেতারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে কখনো বিতর্কিত হতে দেওয়া যাবে না এ দায়িত্ব নতুন প্রজন্মের সবার।
শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat