×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৪
  • ১৭ বার পঠিত
মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় দণ্ডিত পুলিশের উচ্চপদস্থ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আগে থেকেই সাময়িক বরখাস্ত থাকা এই কর্মকর্তারা হলেন—

ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম (সাবেক ডিআইজি, ঢাকা রেঞ্জ; বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত)
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান (সাবেক এসপি, ঢাকা; বর্তমানে রাজশাহীর সারদায় সংযুক্ত)
অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলাম (সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার, ডিএমপি; বর্তমানে সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত)
সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল (সাবেক সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি; বর্তমানে কক্সবাজার এপিবিএনে সংযুক্ত)
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি (ঢাকা জেলা)
অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম (সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা জেলা; বর্তমানে কক্সবাজার এপিবিএনে সংযুক্ত)

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর রায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি ও অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রায়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলামকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুলকে ৬ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। বিচারিক আদালতের এই রায়ের পর সরকারি চাকরির বিধি অনুযায়ী তাদের স্থায়ীভাবে বরখাস্তের এই সিদ্ধান্ত নেওয়া হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat