×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৬-০৯-১৩
  • ১৯ বার পঠিত
বিশ্বমানের দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে দেশের শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন জানিয়েছেন যে, আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের কারিকুলামে ব্যাপক রূপান্তর আনা হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর প্লেনারি সেশনে অংশ নিয়ে তিনি জানান, আগামী বছর থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটির মতো আধুনিক বিষয়গুলোকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত স্টেম (STEM) শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তাত্ত্বিক শিক্ষার সীমাবদ্ধতা দূর করতে চতুর্থ শ্রেণিতে ‘স্পোর্টস’ ও ‘কালচার’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন বিষয় যুক্ত করার পাশাপাশি উন্নত দেশের আদলে কারিগরি শিক্ষাকে সামাজিক ট্যাবু মুক্ত করে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াই হাজার অধিভুক্ত প্রতিষ্ঠানে ভোকেশনাল শিক্ষা সম্পৃক্ত করা, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে 'সেন্টার অব এক্সিলেন্স' গড়ে তোলা এবং বিদেশে কর্মরত দেশীয় বিশেষজ্ঞদের ফেলোশিপ ও অ্যালামনাই ফান্ড কাজে লাগিয়ে 'ব্রেন ড্রেন' রুখে দিয়ে একটি শক্তিশালী ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া ইকোসিস্টেম গড়ে তোলার রূপরেখাও তুলে ধরেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat