×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১০-২৭
  • ৪২ বার পঠিত
ইব্রাহীম আশেকী রনি. রায়পুরা প্রতিনিধি: 

নরসিংদীর রায়পুরা উপজেলায় বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে ‘এনজিও বিষয়ক সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদ রানা।

সভায় এনজিওগুলোর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ক্ষুদ্রঋণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রম আরও কার্যকর ও জনকল্যাণমুখী করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এনজিওগুলোর গৃহীত বিভিন্ন কর্মসূচি যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় এবং সমাজের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে, সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

সভায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে রায়পুরা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে এনজিওগুলোর কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত হলে সাধারণ মানুষ উপকৃত হবে বলে সভায় আলোচনা করা হয়।

এ সময় জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে বেসরকারি সংস্থাগুলোর পাশে থেকে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।

সভায় বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat