×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
  • প্রকাশিত : ২০২৬-১০-০১
  • ২৯ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভয়াবহ অগ্নিকান্ড ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালোরের তৈল শোধনাগারে। বুধবার (৩০ সেপ্টেম্বর ) ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্টোকেমিক্যালস লিমিটেড এর এই ঘটনায় মৃত্যু হয়েছে।

একজনের। ঘটনায় আহত হয়েছে আরও ৮ জন। কি কারণে এই আগুন লাগে তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি আধিকারিকরা।

তবে, বিস্ফোরণ থেকেই এই অগ্নিকান্ডের ঘটনা বলে প্রাথমিক তদন্তে মনে করছেন তাঁরা। ওই অগ্নিকান্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

প্রশাসন সূত্রে খবর, বুধবার (৩০ সেপ্টেম্বর ) দুপুরে আগুন লাগে জোকাটে কাছে অবস্থিত ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড এ। এমআরপিএল এর প্রধান জেনারেল ম্যানেজার রুডলফ ভি নোরোনহা জানিয়েছেন, দুপুরে দিকে " কোকার হাইড্রোটিটার ইউনিট" এ উচ্চ চাপে চালিত একটি " কোল্ড সেপারেটর" ফেটে গিয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন করা হয় ক্ষতিগ্রস্ত ইউনিটটির এলাকা বা ব্যাটারি লিমিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমআরপিএল এর অগ্নিনির্বাপক দলগুলিকে মোতায়েন করা হয়।

আগুন নিয়ন্ত্রণ করতে ম্যাঙ্গালোর ছাড়াও আশেপাশের এলাকা থেকে ও নিয়ে আসা হয় দমকলের একাধিক ইঞ্জিন। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক চুক্তি ভিত্তিক কর্মীর। মৃতের নাম মণীশ কারকেরা (৩০)। তিনি দক্ষিণ কন্নড়ের মুলকি এলাকার বাসিন্দা। বিস্ফোরণের পর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরে দুর্ঘটনাস্থল থেকে তাঁর সম্পূর্ণ পুড়ে ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয় বলে জানিয়েছেন ম্যাঙ্গালোর শহরের পুলিশ কমিশনার সুধীর কুমার রেড্ডি। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। তাঁদের মধ্যে রাজেশ ব্যাপটিস্ট নামে একজনের অবস্থা আশংকাজনক। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। কি কারণে এই অগ্নিকান্ডের ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat