×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৭
  • ১৪ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি

ভারতের মণিপুরের সেনাপতি জেলায় অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তিদের গুলিতে ২ নাগা নাগরিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর ) সেনাপতি জেলার কৈলেন জাং গ্রামে এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, অজ্ঞাত পরিচয় সশস্ত্র হামলাকারীরা গ্রামে ঢুকে গুলি চালায়। ঘটনায় ২ নাগরিকের মৃত্যু হয় এবং আরও ২ জন আহত হন।

আহতদের দ্রুত চিকিৎসার জন্য সেনাপতির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীদের পরিচয় ও হামলার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং। মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার কথাও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat