×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৩
  • ৩৭ বার পঠিত
শাহিদুল ইসলাম, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি ফুটওভার ব্রিজ (পদচারী সেতু) নির্মাণের দাবি ক্রমেই জোরালো হয়ে উঠছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জীবনের চরম ঝুঁকি নিয়ে এই ব্যস্ততম মহাসড়ক পারাপার হচ্ছেন শত শত পোশাক শ্রমিক, স্কুল-কলেজের শিক্ষার্থী ও বৃদ্ধসহ সর্বস্তরের পথচারী।স্থানীয় সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিস সংলগ্ন এই এলাকাটি অত্যন্ত জনবহুল। আশেপাশে বেশ কয়েকটি বড় পোশাক কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা থাকায় ভোর থেকেই এখানে মানুষের উপচে পড়া ভিড় থাকে। মহাসড়কে দূরপাল্লার গাড়িগুলো অত্যন্ত দ্রুতগতিতে চলাচল করায় প্রতিনিয়ত এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

সরেজমিনে দেখা যায়, তীব্র গতিতে ছুটে চলা যানবাহনের ফাঁক গলে বৃদ্ধ এবং কোমলমতি স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা আতঙ্ক বুকে নিয়ে রাস্তা পার হচ্ছে। বিশেষ করে সকাল ও বিকেলে শিফট পরিবর্তনের সময় শত শত শ্রমিক  একসঙ্গে রাস্তা পার হতে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, "এখানে একটি ফুটওভার ব্রিজ আমাদের দীর্ঘদিনের দাবি। প্রতিদিন সন্তানকে স্কুলে পাঠিয়ে কিংবা পরিবারের কেউ কর্মস্থলে গেলে অক্ষত অবস্থায় ফিরবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। জীবনের ঝুঁকি থেকে বাঁচতে এখানে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা অত্যন্ত জরুরি।"জনগণের এই দুর্ভোগ ও দাবির বিষয়ে একাত্মতা প্রকাশ করে কালিয়াকৈর পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন বেলাল বলেন, "ফায়ার সার্ভিস সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এই স্থানটি সত্যিই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন এখানে হাজারো শ্রমিক ও কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হয়। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার্থে এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা সময়ের দাবি।"

এই বিষয়ে যোগাযোগ করা হলে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, "ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় সড়ক পারাপারে পথচারীদের দুর্ভোগ ও ঝুঁকির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বিশেষ করে শ্রমিক এবং স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সেখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা জরুরি।  দ্রুত একটি পদচারী সেতু নির্মাণের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত প্রস্তাব পাঠিয়েছি।"ভুক্তভোগী সাধারণ মানুষ ও সচেতন মহল এই মহাসড়কে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরাপদ পারাপারের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সড়ক বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat