×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১১-২৬
  • ১০২ বার পঠিত
ফেনীর ফুলগাজী উপজেলার জি.এম. হাট ইউনিয়নের নুরপুর গ্রামে বর্গাচাষি সোলেমান মুন্সির কাটা ধানে অগ্নিসংযোগ করেছে 
দুর্বৃত্তরা। এতে প্রায় ৬০ শতক জমির ধান সম্পূর্ণ পুড়ে গেছে।

রংপুরের বাসিন্দা সোলেমান মুন্সি (৬৮) দীর্ঘদিন ধরে নুরপুর বাজারসংলগ্ন গোফরান সওদাগরের দোকানের পাশের একটি বাড়িতে ভাড়া থেকে কৃষিকাজ করেন। তিনি মাওলানা আবুল কালামের জমি বর্গা নিয়ে চলতি মৌসুমে ধান আবাদ করেছিলেন।

কৃষক সোলেমান জানান, গত ২৫ নভেম্বর বিকেলে মাঠ থেকে কাটা ধান রাস্তার পাশে এনে রাখেন। পরদিন সকালে মাঠে গিয়ে দেখেন—রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার সমস্ত ধানে আগুন দিয়ে পালিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত সোলেমান মুন্সি কান্নাজড়িত কণ্ঠে বলেন,
ধার–দেনা করে জমিতে ধান লাগিয়েছিলাম। সব পুড়ে গেল। এখন এই ক্ষতি কে পূরণ করবে?

স্থানীয় বাসিন্দারা জানান, সোলেমান মুন্সি কারও সঙ্গে কোনো ধরনের বিরোধ নেই। সাধারণ কৃষকের এমন সর্বনাশা ক্ষতিতে এলাকাবাসী হতবাক ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat