সৈয়দ মাহমুদ,কালকিনি প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি থানা বার্ষিক পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) এম এ জলিল। সোমবার (২১ সেপ্টেম্বর) নির্ধারিত বার্ষিক পরিদর্শনে কালকিনি থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম, মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্র সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় দাপ্তরিক কর্মবণ্টন, সেবাপ্রত্যাশীদের যথাযথ সেবা প্রদান এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে অতিরিক্ত ডিআইজি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পরে তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের, কালকিনি থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..