×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২২
  • ২৮ বার পঠিত
সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার, মাদারীপুর

মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান মাদারীপুর জেলা ডিবি ওসি মোহাম্মদ আবু নাইম।

তিনি জানান, পুলিশ সুপার মোঃ ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযানে এসব মাদক উদ্ধার ও গ্রেফতারের ঘটনা ঘটে সোমবার বিকেল ও রাতে রাজৈর এবং মাদারীপুর সদর থানা এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

রাজৈর উপজেলার ঘোষালকান্দি এলাকায় উজ্জল হাওলাদারের টিনের তৈরি কাচারী ঘরে বিকেলে অভিযান চালানো হয়। এ সময় আসাদ মাতুব্বর (২৩), নবীন শেখ (২০) ও আলমগীর শেখ (২৮)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
আসাদ মাতুব্বর রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের মৃত সাদের মাতুব্বরের ছেলে। নবীন শেখ শংকরদীপাড় (পাট্রাবুকা) গ্রামের মৃত সিদ্দিক শেখের ছেলে এবং আলমগীর শেখ বদরপাশা গ্রামের মৃত সাবের আলী শেখের ছেলে।

পরে রাতে মাদারীপুর সদর উপজেলার গৈদী এলাকায় সার্বিক ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় আফজাল জামান (২), মেহরাব হোসেন চয়ন (২২), শামীম মোল্লা (২৮) ও ফারদিন আহমেদ শুভ (২৮)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

আফজাল জামান মধ্য খাগদী গ্রামের হাসান জামানের ছেলে। মেহরাব হোসেন চয়ন একই এলাকার মাহমুদ হোসেন ভূইয়ার ছেলে। শামীম মোল্লা ঝিকরহাটি গ্রামের আফজাল মোল্লার ছেলে এবং ফারদিন আহমেদ শুভ বার্থি গ্রামের মৃত ফয়সাল সরদারের ছেলে।

দুটি অভিযানে মোট ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat