×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২১
  • ২০ বার পঠিত
সাব্বির আহমেদ,স্টাফ রিপোর্টার,মাদারীপুর 

মাদারীপুরে শিবচরে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেনা জেরিন খান-এর সঙ্গে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলা পরিষদের ময়নাকাটা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

সভায় শিবচর থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, উপজেলা পরিবার ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাতেমা মেহজাবিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলিমুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্ণিমা রাণী শীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হেমায়েতউদ্দীন খানসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat