×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১২
  • ২৪১ বার পঠিত
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় পাখির ধাক্কায় দুটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একটি উড়োজাহাজের চাকা ফেটে গেছে। আরেক উড়োজাহাজের ব্লেড ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি চাকা গলে যায়।

বিমানবন্দর সূত্র জানায়,  শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানের ঢাকা–ব্যাংকক ফ্লাইট (বিজি ৭৩৭) রানওয়েতে উড্ডয়নকালে চাকায় একটি পাখি আঘাত করে। এ সময় পাইলট উচ্চগতিতে থাকা উড়োজাহাজটি দ্রুত থামাতে (হার্ড ব্রেক) গেলে একটি চাকা ফেটে যায়। ফলে উড্ডয়ন বাতিল করে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।

পরের ঘটনাটি ঘটে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজের সঙ্গে। উড়োজাহাজটি দুবাইগামী যাত্রীদের নিয়ে উড্ডয়নের আগে সেটিতে পাখি আঘাত করে। এতে উড়োজাহাজটির বাঁ পাশের ইঞ্জিনের তিনটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয়। পরে ওই ফ্লাইট বাতিল করে উড়োজাহাজটি প্রকৌশল হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়। 

বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীরা সবাই নিরাপদে ছিলেন। 

এর আগে গত বছরের ডিসেম্বরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইঞ্জিনে পাখির আঘাতে বিমানের একটি ড্রিমলাইনার উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat